খবরের বিভাগ
বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ
পুলিশের অতিরিক্ত ডিআইজি ( সুপার নিউমারারি) আপেল মাহমুদ কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত!
স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ অতিরিক্ত ডিআইজি ( সুপার নিউমারারি) সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক দরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার ১৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আপেল মাহমুদ এর বিরুদ্ধে […]
এসপির কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য”
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়ার আসর বসানোর অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের অভিযানে বাধা দিতে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা আহত হয়েছেন। অভিযানের সময় আরও দুই পুলিশ সদস্য পালিয়ে যান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত […]
“ডোপটেস্ট” পজিটিব হওয়ায় পুলিশ সুপার (টিআর)আ ফ ম নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত!
স্টাফ রিপোর্টার : পুলিশ সুপার আ ফ ম নিজামউদ্দিন সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ নিতে সেখানে অবস্থান করছিলেন। তিনি ডিএসসিএসসি -২০২৬ কোর্স করছিলেন। হঠাৎ সেখানে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে জরুরী ভিত্তিতে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)এ ভর্তি করা হয়। সেখানে তাকে ডোপ টেস্ট করানোর পর প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজোপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিব […]
পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির সরকারি অধ্যাদেশ!
স্টাফ রিপোর্টার|জনতার দেশ: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর পুলিশের পার্সোনাল ম্যানেজমেন্ট -১ এর ‘এডিশনাল ডিআইজি’ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হাসান আমিন কে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সুপার এস বি, ঢাকায় বদলি করা […]
ডিএমপির অভিযানে ২৪ঘন্টায় গ্রেফতার ৫৪২, মামলা৫১!
ডেস্ক নিউজ|জনতার দেশঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)অভযানে গত ২৪ ঘন্টায় ৫৪২ জন গ্রেফতার হয়েছে।একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদক দ্রব্য উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়। ৫৪২ জনের মধ্যে […]
পুলিশের উর্ধতন আরো ১৬ জন কর্মকর্তা বাধ্যতা মূলক অবসরের তালিকায়!
ডেস্করিপোর্ট |জনতার দেশঃ ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধা ভোগী এবং বিভিন্ন দুর্নীতি -অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে আরো১৬ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কে বাধ্যতা মূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।তন্মধ্যে ৩ অতিরিক্ত আইজি ১৩জন ডিআইজি পদ মর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভর যোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চত করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ১৬ জন কর্মকর্তার নাম […]
বিভিন্ন অনিয়ম ঘুষ দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা কে বরখাস্ত!
ডেস্ক রিপোর্ট| জনতার দেশ : সরকারি দায়িত্ব পালনে অনিয়ম দীর্ঘদিন কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতি, ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয়। জানা গেছে, ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় […]
মাদারীপুর জেলা পুলিশ বেতার বেইজ স্টেশন পরিদর্শন করলেন পুলিশ টেলিকমের ডিআইজি!
সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি।। মাদারীপুর জেলা পুলিশ বেতার বেইজ স্টেশনের বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ টেলিকম, রাজারবাগের ডিআইজি (এঅ্যান্ডএফ) এসএম ফজলুর রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর ) মাদারীপুরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর ডিআইজি এসএম ফজলুর […]
কুমিল্লায় পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ৩৪ ইয়াবা উদ্ধার ১৩,৯৫৮ পিস গাঁজা ৪২ কেজি!
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে শনিবার (৫ সেপ্টেম্বর) জেলার সব থানায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান […]
নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি!
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে নওগাঁ পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী […]
“শুধু পুলিশ বা সাংবাদিক নয়” দেশের সবখানে ষড়যন্ত্রকারী আছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) মোঃ আলী হোসেন ফকির!
স্টাফরিপোর্টার | জনতার দেশঃ আজ শনিবার,৫ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ আহ্বান জানান। আইজিপি বলেন, আপনারা জানেন যখনই আমরা কোন অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে কাজ করি তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। […]
রায়পুরা সার্কেলকে নরসিংদী জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান!
মো: মাহবুবুর রহমান খান : যে কোন স্বীকৃতি কর্মে অনুপ্রেরণা বাড়ায়। আগস্ট/২০২৬ খ্রি. মাসিক সামগ্রিক কার্যক্রমে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরকে নরসিংদী জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার […]
গোপালগঞ্জে পুলিশ লাইন্সে কীট প্যারেড, পরিদর্শনে পুলিশ সুপার!
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সে এ প্যারেড অনুষ্ঠিত হয়। কীট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় তিনি পুলিশ সদস্যদের ব্যবহৃত কিট ও সরঞ্জাম পরিদর্শন করেন। পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ বিভিন্ন […]
সিলেটের নতুন রেঞ্জ ডিআইজি হলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন!
মাহবুবুর রহমান খান: সিলেট রেঞ্জে পূবে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ছিলেন ড. মোহাম্মদ জিল্লুর রহমান (যাকে সম্প্রতি পুলিশের বিশেষ শাখা sbতে বদলি করা হয়েছে) ১৮ ব্যাচের কর্মকর্তা ড.জিল্লুর হাসিনার সরকার আমলে পদায়িত হয়ে ভালো কোন পজিশন পাননি।তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (উত্তর) থাকাকালে তিনি ৫০ লাখ টাকার ঘুষ ফাণ্ড তৈরির অপরাধে চাকরি […]
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন অ্যাডিশনাল ডিআইজির!
মোঃ শিহাব উদ্দিন |(গোপালগঞ্জ) জেলা প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন। রোববার (৩০ আগস্ট) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। এর আগে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের […]
পুলিশ প্রশাসনে ‘নারী বৈষম্য’ শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে মাত্র ১ জন নারী!
মো: মাহবুবুর রহমান খান : পুলিশের বর্তমান সদস্য সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ১২৬। মহাপরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত ১৮ টি পদের চারটিতে কোন নারী নেই। শীর্ষ তিনটি পদে ১০০ কর্মকর্তার মধ্যে মাত্র নারী মাত্র একজন। কর্মরত মোট সদস্যের মধ্যে নারীর সংখ্যা ৯.১৩ শতাংশ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশের ১ লাখ ৯৬ হাজার ১২৬ জন […]
পুলিশ বাহিনীতে নতুন করে ১৪ হাজার ৪ শত জনবল নিয়োগ করা হবে – স্বরাষ্ট্র মন্ত্রী!
ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ বাংলাদেশ পুলিশে ১৪ হাজার ৪ শত জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন করে ৪ হাজার (নিরস্ত্র) এস আই ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে। বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদের তৃতীয় […]
তেলবাজদের জন্যই পুলিশ ডিপার্টমেন্ট ফিট–এসপি,রেজাউল করিম!
স্টাফ রিপোর্টার|দৈনিক জনতার দেশঃ এসপি,রেজাউল করিমের একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এখন তুঙ্গে। খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। তিনি পুলিশের এসপি (সুপার নিউ মারারি) পদমর্যাদার একজন কর্মকর্তা তার একটি পোস্টকে ঘিরে পুলিশ বিভাগের অভ্যন্তরে নতুন করে […]
সরকার জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন ৭ সহকারি পুলিশ সুপার সহ ৪৯ জন (পুলিশ পরিদর্শক) ওসি,কে।
ডেস্ক রিপোর্ট | জনতার দেশ : সরকার চাকুরী আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের এই অবসরে পাঠিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানিয়েছেন। অবসরের কারণ ও আইন ঃ * সরকারি চাকুরী আইন ২০১৮ এর ৪৫ ধারা প্রয়োগ করা হয়েছে। *চাকুরীতে ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। *সংশ্লিষ্ট […]
শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের ৬ শীর্ষ কর্মকর্তা বিপ্লব, ইকবাল,সুদীপ্ত,রাজন, আশরাফুল আজিম, রুহানি, বরখাস্ত ।
মাহবুবুর রহমান খান: বিনা অনুমতিতে দীর্ঘকাল কর্মস্থলে অনুপস্থিত থাকা,পলায়ন ও অসদাচরণের দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির বিপ্লব কুমার সরকার সহ পুলিশের ৬ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। গত ১২ আগস্ট ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্তে আদেশ জারি করা হয়। *বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের পরিচয়* ১.বিপ্লব কুমার […]