খবরের বিভাগ
সারাদেশ
বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ
“নেপালে প্রাকৃতিক দুর্যোগ”বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা ১৬২নিখোঁজ ৪০৩ পর্যটক!
আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশ: আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জন এবং নিখোঁজ ৪০৩ পর্যটক। পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে ৬৪ জনের মরদেহ চিত ওয়ান জেলার ভাটি অঞ্চল থেকে এবং আরো ২৬ জনের মরদেহ পূর্ব নাওয়ালপরাসি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার তিব্বত সীমান্তের কাছে […]
নাসিরনগর উপজেলা সদরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ৪-৫টি দোকান!
খ ম জায়েদ হোসেন নাম ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের থানা রোডে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আনুমানিক ৪-৫টি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার ২৬ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে থানা রোডের একটি মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। […]
একটি ‘ফলপ্রসূ’ আলোচনা শেষে ইরান সফর শেষ করলেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির!
ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে ডিপের ৩ টি ট্রান্সফর্মার চুরি!
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বরেন্দ্র অভিমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (আর আই আই পি) ইউনিয়ন : গোহালবাড়ী, মৌজা : খালেআলমপুর, জে,এল নং:২২, দাগ নং:৩৪৪৫, একটি ডিপের ৩ টি ট্রান্সফর্মা চুরির ঘটনা ঘটেছে।স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায় বুধবার (২৬ আগষ্ট) গভীর রাতে ট্রান্সফর্মা খুলে ভিতরের তামা গুলো নিয়ে যায় । এরপর […]
বিদিশার বিদীর্ণ জীবন ও লোভের নির্মম পরিণতি: ক্যাফে থেকে খাঁচায় রানি বিদিশা এরশাদ!
বিনোদন ডেস্ক থেকে তাছমিনা খন্দকার : বাগেরহাট জেলায় পৈতৃক নিবাস হওয়া সত্ত্বেও রাজশাহী শহরে জন্মগ্রহণ করা বিদিশা সিদ্দিক মাত্র ১৪ বছর বয়সে ‘লন্ডন স্বপ্ন’ পূরণ করতে ১৯৮৮ সালে ঢাকার ধানমণ্ডিতে নিজের চেয়ে দ্বিগুণ বয়সের ব্রিটিশ নাগরিক পিটার উইসনকে (Peter Wilson) বিয়ে করে যুক্তরাজ্যে পাড়ি জমান। লন্ডনে এসে তিনি দক্ষিণ-পূর্ব লন্ডনের অত্যন্ত অভিজাত এলাকা গ্রীনিচের (Greenwich) […]
নিরাপদ খাদ্য ও পরিবেশ আইনে পাবনায় মোবাইল কোর্টের অভিযান!
মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি: নিরাপদ খাদ্য আইন ও পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে পাবনার চাটমোহর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সামারি ট্রায়াল কোর্ট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শিহাব উদ্দীন ও জনাব […]
বীরগঞ্জে (দিনাজপুর) মডেল মসজিদ উদ্বোধন!
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথের দীর্ঘদিনের সমস্যা বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের পূর্বে বীরগঞ্জ মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। ফলক উন্মোচনের সময় মুনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার […]
ইয়া রাসুলুল্লাহ সাঃ ধ্বনিতে প্রকম্পিত, নাসিরনগরে ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত!
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় নাসিরনগর উপজেলায়( ১২ রবিউল আউয়াল) পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানব জাতির রহমত স্বরূপ প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলকে আলোকিত করে এ ধরায় শুভ আগমন করেন। এ […]
আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস উদযাপিত!
মোঃ আফজাল হোসেন|দিনাজপুর প্রতিনিধি: দেশের সম্পদ রক্ষার এই আন্দোলনে সেদিন বিডিআরের গুলিতে তরিকুল, আমিন ও সালেকিন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। প্রতিবছর এই দিন টিকে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়। ফুলবাড়ী দিবসে আজ বুধবার বার সকাল ১০ টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দিনাজপুরের ফুলবাড়ীতে দিনব্যাপী […]
কেন্দুয়াতে (নেত্রকোণা) এক কিশোরীকে জিম্মি করে যৌন শোষণের অভিযোগ, গ্রেপ্তার ১!
কেন্দুয়া থেকে শাহ আলী তৌফিক রিপন: নেত্রকোনার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে যৌন শোষণে বাধ্য করার অভিযোগ উঠেছে তার এক আত্মীয়সহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের পর পুলিশ একজনকে আটক করেছে।কিশোরীর পরিবারের অভিযোগ, প্রায় চার বছর আগে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার এক আত্মীয় তাকে যৌন নির্যাতন করেন এবং […]
কালীগঞ্জ (গাজিপুরে) ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ!
মোঃ মুক্তাদির হোসেন|কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ নাগরী ইউনিয়নের পাশাপাশি পূর্বাচল ১৫ নাম্বার সেক্টর এর ৫৬ নং রোডে ডাকাতির প্রস্তুতির কালে টহলকারী পুলিশের গাড়ী ঢাকা মেট্রো- ট -২৪-৩২৩১ পাঁচ ট্ন ওজনের একটা ট্রাক গাড়ীতে ৭/৮ জনকে সন্দেহ হলে পুলিশ ট্রাকটি থামাতে বললে ট্রাকের পিছনে থাকা ডাকাতরা দ্রুত পালিয়ে যায়, তবে টহল পুলিশ ২ ডাকাতকে গ্রেফাতার করতে […]
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ!
সিনিয়র ক্রাইম রিপোর্টার |মোঃ শাহাদাৎ হোসেন : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত […]
নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত!
নরসিংদী থেকে|আবু নাঈম রিপন: নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ইং আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার ব্যবসায়ী, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি, তিতাস ও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস সংকটের […]
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত!
আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি। সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রেইজিং ইভেন্ট। গত রোববার, ২৩ আগস্ট নিউবেরি পার্কস্থ আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি, ফ্রেন্ডস অব […]
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: অস্ত্র-মাদক ও চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২৩৭
*ক্রাইম ডেস্ক* নরসিংদী থেকে এমিল রানা (তারেক): নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় একটি আমেরিকান তৈরি পিস্তল, এলজি, ১৩ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ১৮ থেকে ২৪ আগস্ট […]
লাখো মানুষের সমাগমে চট্রগ্রামে পালিত হচ্ছে “ঈদে মিলাদুন-নবী (সা:)!
চট্রগ্রাম প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৬খ্রি. ১২ রবিউল আওয়াল চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ৫০ তম জশনে জুলুস ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হতে হচ্ছে।”আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া” ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই জুলুসুে লাখো মানুষের ঢল নেমেছে। এবারের ঐতিহাসিক জসনে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন […]
যানবাহনের শৃঙ্খলা ও জনদুর্ভোগ ফেরাতে নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার তারিকুল ইসলাম এর কঠোর নির্দেশনা!
মোঃ রাফি হোসেন |নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মঙ্গলবার সকালে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় গিয়ে তিনি যানবাহন চলাচল, পার্কিং এবং যাত্রী ওঠানামার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পরিবহন শ্রমিক […]
গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য!
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই তলা মসজিদের পাশে নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের কন্যা। তাঁর স্বামী অসীম […]
নরসিংদীতে পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে!
নরসিংদী থেকে এমিল রানা তারেক: (নিজস্ব প্রতিবেদক) মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পলাশ উপজেলার ডাঙ্গা তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। সে স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সেলিম মিয়া সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা […]
ময়মনসিংহে একযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার, গ্রেফতার২০
ময়মনসিংহ প্রতিনিধি: গতকাল ২৪ আগস্ট ২০২৬,সোমবার ময়মনসিংহ নগরীর এক নম্বর ফাঁড়ি পুলিশের ২৭ পুলিশ সদস্যকে এক সাথে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে পৃথক পৃথক আদেশে অন্যান্য থানায় জনস্বার্থে বদলির আদেশ দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাসস কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর […]
