মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 21:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সারাদেশ

Showing 321 to 340 of 1134 results

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার”

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার”

ট্ এস এম মিঠু,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। পরে […]

26 September 2026
নবাব সিরাজউদ্দৌলা এবং ইতিহাসের অজানা তথ্য”

নবাব সিরাজউদ্দৌলা এবং ইতিহাসের অজানা তথ্য”

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে দেশীয় এবং ব্রিটিশ—উভয় ইতিহাসবিদদের কাছেই তিনি একজন খলনায়ক বা নেতিবাচক চরিত্র হিসেবে পরিচিত ছিলেন। সমসাময়িক ফার্সি ইতিহাসবিদ গোলাম হোসেন তাবাতাবাই তাঁর ‘সিয়ার-উল-মুতাক্ষেরিন’ গ্রন্থে সিরাজকে একজন উদ্ধত, নিষ্ঠুর, লম্পট এবং অদূরদর্শী তরুণ হিসেবে বর্ণনা করেছেন। ব্রিটিশরা তাকে ‘অন্ধকূপ হত্যা’র (Black Hole Tragedy) খলনায়ক […]

26 September 2026
দেশের কর্মক্ষম জনগোষ্ঠী কে দক্ষ মানব সম্পদে পরিণত করে বাংলাদেশকে একটি “মেনুফাকচারিং হাব” হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য–জাতি সংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

দেশের কর্মক্ষম জনগোষ্ঠী কে দক্ষ মানব সম্পদে পরিণত করে বাংলাদেশকে একটি “মেনুফাকচারিং হাব” হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য–জাতি সংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার সম্মান ও মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের লক্ষ্য। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের […]

26 September 2026
জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান এর অফিসে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমান!

জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান এর অফিসে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমান!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ৬ জন বাংলাদেশী। ছবি: সংগৃহিত।

25 September 2026
কলাপাড়ায় নেছারুদ্দীন কামিল মাদরাসায় ফাজিল পরীক্ষা কেন্দ্র স্থাপিত!

কলাপাড়ায় নেছারুদ্দীন কামিল মাদরাসায় ফাজিল পরীক্ষা কেন্দ্র স্থাপিত!

ফোরকানুল ইসলাম| কলাপাড়া (পটুয়াখালী)|উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসায় ২০২৬ সালের ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছে। নতুন এ কেন্দ্রে ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের তিন শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রচেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠানটিতে ফাজিল পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। এর ফলে কলাপাড়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার ভোগান্তি কমবে। পাশাপাশি তাঁদের যাতায়াতের সময় ও ব্যয়ও সাশ্রয় হবে। এ কেন্দ্রে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা, নাওভাঙ্গা সালেহীয়া কামিল মাদরাসা, ইয়াকুব আলী তালুকদার ইসলামিয়া ফাজিল মাদরাসা ও মুসুল্লীয়াবাদ সালেহিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা কেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন হাওলাদার এবং কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। এ ছাড়া কেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের আশা, নতুন এ পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় ফাজিল পরীক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি নিজ এলাকায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয় হবে।

25 September 2026
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত!

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, এমন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়েছেন। আজ (২৫সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসায় এ কর্মসূচির […]

25 September 2026
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানঃ আটক যুবক কে ৩ মাসের কারাদণ্ড!

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানঃ আটক যুবক কে ৩ মাসের কারাদণ্ড!

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ভাঙ্গাপুল এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার, ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অভিযোগে তাদের আটক করা হয়। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত […]

25 September 2026
চুনারুঘাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে বাদী পক্ষ কে  পুলিশের সহায়তায় ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রঃ থানার সামনে জনতার  বিক্ষোভ!

চুনারুঘাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে বাদী পক্ষ কে পুলিশের সহায়তায় ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রঃ থানার সামনে জনতার বিক্ষোভ!

চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধিঃ বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে বাবা মেয়ে সহ তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন। গতকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার চুনারু ঘাটে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে, আদালতে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে আটক তাদেরকে থানায় নেওয়া হয় […]

25 September 2026
ফিল্মি কায়দায় সিএনজি থামিয়ে যুবককে জিম্মি, হাত-পা বেঁধে টাকা ও মোবাইল লুট!

ফিল্মি কায়দায় সিএনজি থামিয়ে যুবককে জিম্মি, হাত-পা বেঁধে টাকা ও মোবাইল লুট!

খ ম জায়েদ হোসেন ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় পীরবাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাগর নামে এক যুবক। ছিনতাইকারীরা তাঁকে জিম্মি করে হাত-পা বেঁধে প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বিশ্বরোড-পীরবাড়ি সড়কের সুহিলপুর বাজারসংলগ্ন […]

25 September 2026
নরসিংদী শহরে প্রকাশ্যে মদ বিক্রির লাইসেন্স বাতিল করার দাবি জানিয়েছেন যুবদল নেতা মহসিন হোসাইন বিদ্যুৎ!

নরসিংদী শহরে প্রকাশ্যে মদ বিক্রির লাইসেন্স বাতিল করার দাবি জানিয়েছেন যুবদল নেতা মহসিন হোসাইন বিদ্যুৎ!

নরসিংদী থেকে মাহবুব আলমঃ নরসিংদীর বাংলা মদের দোকানে বিনা টাকায় মদ চাওয়ার পরও মদ না দেওয়ায় দোকানের কর্মচারী রাব্বিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পর জেলার ‘টপ অব দ্যা টাউন’ এখন রাব্বি। রাব্বি’র প্রতি সমর্থন জানিয়ে কথা বলছেন বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। নেটিজেনদের মধ্যে আলোচনা আরও বেশি। লেখালেখিও হচ্ছে প্রচুর। এই ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন […]

25 September 2026
সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু!

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু!

‎সুনামগঞ্জ প্রতিনিধি|জনতার দেশ: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশুটির নাম তানভির আহমদ (৮)। সে গৌরারং গ্রামের মোঃ দিলোয়ার হোসেন ও নিলুফা বেগমের সন্তান। ‎বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর টাওয়ার পয়েন্টে আলীর দোকানের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ‎ ‎স্থানীয় সূএে জানা […]

25 September 2026
পাকিস্তান -আফগানিস্তান সীমান্তে ভয়াবহ পরিস্থিতিঃ দফায় দফায় বিমান হামলা ও ভারী গোলা বর্ষণ অব্যাহত!

পাকিস্তান -আফগানিস্তান সীমান্তে ভয়াবহ পরিস্থিতিঃ দফায় দফায় বিমান হামলা ও ভারী গোলা বর্ষণ অব্যাহত!

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশ: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘাত ও সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশের জেরে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাকিস্তান, আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালালে এই পরিস্থিতি আরো জটিল রূপ নেয়। পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের কান্দাহার, পাকোতিয়া, এবং খোস্ত প্রদেশের মোট দশটি স্থানে সুনির্দৃষ্ট বিমান […]

25 September 2026
সিলেটে সাংবাদিকদের সঙ্গে  বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি’র মতবিনিময়!

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি’র মতবিনিময়!

মুফিজুর রহমান নাহিদ|সিলেটপ্রতিনিধিঃ স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা […]

24 September 2026
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার।

বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার।

জাহাঙ্গীর আলম |জেলা প্রতিনিধি [ব্রাহ্মণবাড়িয়া] ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২টি মামলার আসামি ও ছয়টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল খাঁ (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের […]

24 September 2026
সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, প্রাণ গেল নারীর;  একই পরিবারের ৪ জন নিখোঁজ!

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, প্রাণ গেল নারীর; একই পরিবারের ৪ জন নিখোঁজ!

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে অংশ নিতে যাওয়ার পথে ১৪ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের বাবা, দুই ছেলে ও এক মেয়েসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় […]

24 September 2026
নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব!

নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব!

মোঃ রাফি হোসেন|নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় নওগাঁ পুলিশ লাইনস মাঠে আয়োজিত এ প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্যারেডে অংশ নেওয়া অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে […]

24 September 2026
ফ্রিতে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল দিয়ে আগুন,৩ দিন মৃত্যুর সংগে পাঞ্জা লড়ে অবশেষে  আজ মৃ**ত্যু প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর এবং তার সহযোগী পিয়াস গ্রেফতার!

ফ্রিতে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল দিয়ে আগুন,৩ দিন মৃত্যুর সংগে পাঞ্জা লড়ে অবশেষে আজ মৃ**ত্যু প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর এবং তার সহযোগী পিয়াস গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক,নরসিংদীঃ নরসিংদী শহরের লাইব্রেরি পট্টিতে মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জাহাঙ্গীর সরকার (৬০) ও তার সহযোগী কাজী তৌফিক আহমেদ পিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে শহরের বানিয়াছল বালুরমাঠ এলাকার একটি তিনতলা ভবনের বেজমেন্টের গ্যারেজের একটি মুরগির ঘর থেকে জাহাঙ্গীর […]

24 September 2026
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

সোনারগাঁ (নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় […]

24 September 2026
শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার!

শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার!

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের শুভ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৪ শে সেপ্টেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য […]

24 September 2026
উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার!

উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার!

মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. জিয়াউদ্দীন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের সার্বিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। সকাল ৯টা ৪৫ মিনিটে রাজাপালং ইউনিয়ন পরিষদে পৌঁছালে পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বিভাগীয় কমিশনারকে স্বাগত জানানো হয়। পরে তিনি ইউনিয়ন […]

24 September 2026