মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জনসাধারণ। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক সিন্ডিকেট নানারকম অপরাধ […]
